প্লে-অফে উঠলেই ধোনির প্রত্যাবর্তন!
MS Dhoni-কে এ বারের আইপিএলে এখনও মাঠে দেখা যায়নি। শুরুতে চোট, পরে দলের ভারসাম্যের কথা ভেবে বিশ্রাম— সব মিলিয়ে Chennai Super Kings সমর্থকদের অপেক্ষা দীর্ঘ হয়েছে। তবে এবার ধোনির ফেরার সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিলেন দলের ব্যাটিং কোচ Mike Hussey।
গুজরাত ম্যাচের আগে হাসি জানিয়েছেন, চেন্নাই যদি প্লে-অফে উঠতে পারে, তা হলে ধোনি দলে যোগ দিতে পারেন। তাঁর কথায়, ধোনির বুড়ো আঙুলে চোট রয়েছে এবং সেটি দ্রুত সেরে উঠছে। তবে বর্তমান ম্যাচের জন্য তিনি এখনও পুরোপুরি প্রস্তুত নন।
হাসি স্পষ্ট বলেন, “ও দলের সঙ্গে আসেনি। কিন্তু আমরা যদি প্লে-অফে যোগ্যতা অর্জন করি, তা হলে ও নিশ্চিত ভাবেই দলের সঙ্গে যোগ দেবে।” এই মন্তব্যের পর থেকেই ধোনি-ভক্তদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।
এ বারের আইপিএলে চেন্নাইয়ের পথ অবশ্য সহজ নয়। আগের ম্যাচে Sunrisers Hyderabad-এর কাছে হারায় প্লে-অফের সমীকরণ জটিল হয়েছে। ফলে Gujarat Titans-এর বিরুদ্ধে ম্যাচ কার্যত ‘করো বা মরো’ পরিস্থিতি তৈরি করেছে।
হাসি স্বীকার করেছেন, হারের পরে ড্রেসিংরুমে হতাশা ছিল স্পষ্ট। তাঁর কথায়, সবাই চুপচাপ হয়ে গিয়েছিল। পরে কোচ এসে ক্রিকেটারদের মনে করিয়ে দেন যে এখনও একটি ম্যাচ বাকি এবং সুযোগও পুরোপুরি শেষ হয়নি।
ধোনির অনুপস্থিতিতে Ruturaj Gaikwad-এর নেতৃত্বে চেন্নাই ওঠানামার মধ্যে দিয়ে গিয়েছে। কিন্তু প্লে-অফে জায়গা নিশ্চিত করতে পারলে ধোনির অভিজ্ঞতা আবারও দলের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে বলেই মনে করছেন সমর্থকেরা।
স্ট্রোকের পর কেমন আছেন রাহুল রায়? পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে গুজবে মুখ খুললেন অভিনেতা