চোটের ধাক্কায় আরও সমস্যায় চেন্নাই, আইপিএল থেকে ছিটকে গেলেন জেমি ওভার্টন

আইপিএল থেকে ছিটকে গেলেন জেমি ওভার্টন! চলতি আইপিএলে চোট যেন পিছুই ছাড়ছে না Chennai Super Kings-এর। মরসুমের গুরুত্বপূর্ণ সময়ে এসে আরও বড় ধাক্কা খেল দলটি। প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেন ইংল্যান্ডের…

May 15, 2026
1 min read

আইপিএল থেকে ছিটকে গেলেন জেমি ওভার্টন!

চলতি আইপিএলে চোট যেন পিছুই ছাড়ছে না Chennai Super Kings-এর। মরসুমের গুরুত্বপূর্ণ সময়ে এসে আরও বড় ধাক্কা খেল দলটি। প্রতিযোগিতা থেকে ছিটকে গেলেন ইংল্যান্ডের অলরাউন্ডার Jamie Overton। তাঁর পরিবর্তে দলে নেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার Dian Forrester-কে।

চেন্নাই ফ্র্যাঞ্চাইজ়ি জানিয়েছে, চোট সারানোর জন্য এবং প্রয়োজনীয় পরীক্ষা করাতে ইতিমধ্যেই দেশে ফিরে গিয়েছেন ওভার্টন। ৭৫ লক্ষ টাকায় ফরেস্টারকে দলে নেওয়া হয়েছে। তবে মরসুমের এই গুরুত্বপূর্ণ সময়ে ওভার্টনের অনুপস্থিতি নিঃসন্দেহে বড় ধাক্কা Ruturaj Gaikwad-দের জন্য।

এই মরসুমে ব্যাট ও বল— দুই বিভাগেই কার্যকর ভূমিকা নিয়েছিলেন ওভার্টন। ১০টি ম্যাচে তিনি নিয়েছেন ১৪টি উইকেট। পাশাপাশি ব্যাট হাতে ১৫০-এর বেশি স্ট্রাইক রেটে করেছেন ১৩৬ রান। বিশেষ করে ইনিংসের শেষ দিকে নেমে দ্রুত রান তোলার দায়িত্বটা ভালভাবেই সামলাচ্ছিলেন তিনি।

সবচেয়ে বেশি নজর কেড়েছিলেন গত ১১ মে Lucknow Super Giants-এর বিরুদ্ধে ম্যাচে। সেই ম্যাচে লখনউয়ের ব্যাটাররা পাওয়ার প্লেতেই ৯১/১ তুলে ফেলেছিল। সেখান থেকে ম্যাচ ঘুরিয়ে দেন ওভার্টন। ৩৬ রান দিয়ে ৩ উইকেট নিয়ে প্রতিপক্ষকে ২০৩ রানে আটকে দেন তিনি। পরে রান তাড়া করে ম্যাচ জেতে চেন্নাই এবং ম্যাচের সেরার পুরস্কারও ওঠে ওভার্টনের হাতে।

অন্য দিকে, নতুন সদস্য ফরেস্টার আন্তর্জাতিক ক্রিকেটে এখনও নতুন মুখ। এ বছর মার্চ মাসে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে তাঁর আন্তর্জাতিক অভিষেক হয়েছে। এখনও পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলে ৮৩ রান করেছেন তিনি। অলরাউন্ডার হিসাবে তাঁকে দলে নেওয়া হলেও ওভার্টনের অভাব কতটা পূরণ করতে পারবেন, সেটাই এখন দেখার।

চেন্নাইয়ের সমস্যা অবশ্য এখানেই শেষ নয়। বুধবারই চোটের কারণে ছিটকে যাওয়ার খবর ঘোষণা করা হয়েছিল Ramakrishna Ghosh-এর। মরসুম শুরুর আগেই বাইরে চলে গিয়েছিলেন Nathan Ellis। তাঁর বদলি হিসাবে দলে আসা Spencer Johnson-ও চোটের জন্য খেলতে পারছেন না।

এ ছাড়া মাঝপথে চোট পেয়েছেন Khaleel Ahmed এবং Ayush Mhatre। সবচেয়ে বড় ধাক্কা অবশ্য MS Dhoni-কে নিয়ে। চোটের কারণে এখনও পর্যন্ত একটি ম্যাচেও মাঠে নামতে পারেননি তিনি।

ক্রমাগত চোট সমস্যায় জর্জরিত চেন্নাই এখন কার্যত বিকল্প জোড়াতালি দিয়ে মরসুম বাঁচানোর লড়াই চালাচ্ছে। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে হলে বাকি ম্যাচগুলোতে নতুন ক্রিকেটারদের দ্রুত মানিয়ে নেওয়াই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

স্ট্রোকের পর কেমন আছেন রাহুল রায়? পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে গুজবে মুখ খুললেন অভিনেতা

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *