সন্তানের জন্মের মুহূর্তও ঠিক হয়েছিল জ্যোতিষ মেনে! যমজ সন্তানের আগমনের নেপথ্যের কথা খুলে বললেন উপাসনা

যমজ সন্তানের আগমনের নেপথ্যের কথা খুলে বললেন উপাসনা! এক সময় সন্তান নেওয়ার ভাবনাই নাকি ছিল না রাম চরণ ও উপাসনা কোনিডেলার। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে জীবনের অনেক সমীকরণ। প্রথমে…

February 10, 2026
1 min read

যমজ সন্তানের আগমনের নেপথ্যের কথা খুলে বললেন উপাসনা!

এক সময় সন্তান নেওয়ার ভাবনাই নাকি ছিল না রাম চরণ ও উপাসনা কোনিডেলার। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে জীবনের অনেক সমীকরণ। প্রথমে কন্যাসন্তানের জন্ম, আর এ বার— দ্বিগুণ আনন্দ। গত ৩১ জানুয়ারি দ্বিতীয় বার বাবা-মা হয়েছেন এই তারকা দম্পতি। এ বার তাঁদের কোল আলো করে এসেছে যমজ সন্তান— এক কন্যা ও এক পুত্র। আর এই বিশেষ মুহূর্তের নেপথ্যে যে জ্যোতিষশাস্ত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, তা নিজেই জানালেন উপাসনা।

সন্তান জন্মের পর একটি ভিডিয়োবার্তায় উপাসনা জানান, কী ভাবে জ্যোতিষের পরামর্শ মেনেই সন্তানের জন্মের দিনক্ষণ নির্ধারণ করা হয়েছিল। সেই ভিডিয়োয় উপস্থিত ছিলেন জ্যোতিষী মহেশ বাং। তিনি জানান, “অনেক হিসেব-নিকেশের পর একটি অত্যন্ত শুভ সময় পাওয়া গিয়েছিল। সেটি ছিল ৩১ জানুয়ারি, রাত সাড়ে ১১টার পর।” সেই নির্দিষ্ট সময়েই চিকিৎসকদের সহায়তায় যমজ সন্তানের জন্ম হয়।

এই প্রক্রিয়ায় শুধু জ্যোতিষীই নন, উপস্থিত ছিলেন ‘এনার্জি অ্যালকেমিস্ট’ রণধীরও। চিকিৎসক ও নার্সদের সঙ্গে সমন্বয় রেখে, জ্যোতিষীয় পরামর্শ অনুযায়ীই সব আয়োজন করা হয়েছিল বলে জানা গিয়েছে। উপাসনা নিজেই জানান, তাঁরা বিশ্বাস করেন— সন্তানের জীবনের শুরুটা যদি শুভ মুহূর্তে হয়, তা হলে ভবিষ্যতের পথও মসৃণ হয়।

সন্তান জন্মের পর আবেগঘন বার্তায় উপাসনা বলেন, “ভালবাসা আর শুভেচ্ছায় আমরা আপ্লুত। এই সময় আমাদের পাশে যাঁরা ছিলেন, সকলের কাছে আমরা কৃতজ্ঞ।” বিশেষ করে রাম চরণের অনুরাগীদের উদ্দেশে হাতজোড় করে ধন্যবাদ জানান তিনি। উপাসনার কথায়, “আমি জানি, আপনারা মন থেকে আমাদের ভালবাসেন। আমাদের সন্তানদেরও আপনারা আগলে রাখবেন— এই বিশ্বাস আমাদের শক্তি দেয়।”

উল্লেখ্য, দ্বিতীয় বার বাবা-মা হওয়ার বিষয়ে আগে থেকে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করেননি রাম চরণ ও উপাসনা। তবে মাসখানেক আগেই উপাসনার একটি রহস্যময় পোস্ট ঘিরে শুরু হয়েছিল জল্পনা। সেখানে তিনি লিখেছিলেন, “এ বছরের দীপাবলিতে আমাদের আনন্দ দ্বিগুণ। ভালবাসাও দ্বিগুণ। আমরা কৃতজ্ঞ। খুব শীঘ্রই নতুন একটা অধ্যায় শুরু হতে চলেছে।” তখনই অনেকেই আন্দাজ করেছিলেন, হয়তো যমজ সন্তানের ইঙ্গিত দিচ্ছেন তিনি।

আজ সেই ইঙ্গিতই বাস্তব। বিশ্বাস, বিজ্ঞান আর ভালবাসার মেলবন্ধনে রাম চরণ-উপাসনার জীবনে শুরু হল এক নতুন অধ্যায়। আপাতত তাঁদের সংসারে শুধু হাসি, কোলজুড়ে নতুন প্রাণ আর দ্বিগুণ আনন্দ।

প্রোটিন শেক নয়, ‘ঘরোয়া খিচুড়ি’ই ভরসা: শরীরচর্চার পরে হৃতিক রোশন যা খান, জানলে চমক লাগবেই

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow
Explore More on These Topics

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *