গুগ্‌ল ক্রোমে নজরদারি বেড়েই চলেছে! সুরক্ষিত থাকতে ব্যবহার করুন এই ৩টি ব্রাউজ়ার

গুগ্‌ল ক্রোমে নজরদারি বেড়েই চলেছে! যত দিন যাচ্ছে, ততই ইন্টারনেটে নিজের তথ্য গোপন রাখা কঠিন হয়ে পড়ছে। গুগ্‌ল ক্রোম যেমন একদা সবচেয়ে জনপ্রিয় ওয়েব ব্রাউজ়ার ছিল, আজ সেই জনপ্রিয়তার গ্রাফ…

June 30, 2025
1 min read

গুগ্‌ল ক্রোমে নজরদারি বেড়েই চলেছে!

যত দিন যাচ্ছে, ততই ইন্টারনেটে নিজের তথ্য গোপন রাখা কঠিন হয়ে পড়ছে। গুগ্‌ল ক্রোম যেমন একদা সবচেয়ে জনপ্রিয় ওয়েব ব্রাউজ়ার ছিল, আজ সেই জনপ্রিয়তার গ্রাফ ক্রমেই নিচে নামছে। কারণ? ব্যবহারকারীদের অজান্তে তাদের সার্চ, ব্রাউজ়িং অভ্যাস, এমনকি বিজ্ঞাপনের প্রতিক্রিয়াও সংগ্রহ করছে এই প্ল্যাটফর্ম। আর সেই সমস্ত তথ্য ব্যবহার করে গুগ্‌ল তৈরি করছে নির্দিষ্ট ‘প্রোফাইল’, যাতে ব্যবহারকারীকে ‘টার্গেট’ করে বিজ্ঞাপন দেখানো যায়। আপনি একবার জুতো সার্চ করলেই, গোটা স্ক্রিন ভরে যায় জুতোর বিজ্ঞাপনে! এই নজরদারি যে শুধু অস্বস্তিকর তাই নয়, অনেক সময় তা বিপজ্জনকও হয়ে ওঠে।

২০২৩ সালেই আমেরিকায় গুগ্‌লের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে, যেখানে বলা হয়েছে—তারা বিশাল অঙ্কের অর্থ খরচ করে প্রতিযোগী ব্রাউজ়ারদের ব্যবহার রুখতে চাইছে। এরই প্রেক্ষিতে বিকল্প ব্রাউজ়ার বেছে নিচ্ছেন অনেকেই, যেগুলি নিরাপত্তা এবং গোপনীয়তা রক্ষায় অনেক বেশি বিশ্বাসযোগ্য। এই প্রতিবেদনে রইল তিনটি এমন ব্রাউজ়ারের কথা, যেগুলি গুগ্‌ল ক্রোমের চেয়েও বেশি সুরক্ষিত এবং ব্যবহারকারী-বান্ধব।

১) মোজ়িলা ফায়ারফক্স
ওপেন সোর্স এই ব্রাউজ়ারটি অনেক দিন ধরেই টেকপ্রেমীদের প্রিয়। মোজ়িলা ব্যবহারকারীর কোনও তথ্য সংরক্ষণ করে না এবং ট্র্যাকও করে না। আপনি যদি চান নিজের মতো করে সেটিংস বদলাতে, প্লাগইন যোগ করতে বা ব্রাউজ়ার কাস্টমাইজ় করতে, তাহলেও মোজ়িলা যথেষ্ট নমনীয়। সাইবার দুনিয়ায় নিরাপদ থাকতে চাইলে এটি একটি নির্ভরযোগ্য উপায় হতে পারে।

২) ব্রেভ (Brave)
এই ব্রাউজ়ারটি বর্তমানে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে, বিশেষত যারা বিজ্ঞাপনে বিরক্ত হন তাদের কাছে। ব্রেভ নিজেই বিজ্ঞাপন এবং ওয়েবসাইটের ট্র্যাকার ব্লক করে দেয়, ফলে ওয়েবপেজ খোলে দ্রুত এবং আপনার তথ্য থাকে নিরাপদ। এখানেই শেষ নয়—ব্রেভ দেখায় ঠিক কতগুলি ট্র্যাকার ব্লক হয়েছে এবং আপনি ব্যান্ডউইথ বা সময় কতটা সাশ্রয় করলেন। এমনকি, একটি ‘রিওয়ার্ড সিস্টেম’ও আছে, যা আপনাকে ব্রাউজ়িংয়ের মাধ্যমে ক্রিপ্টোকারেন্সি উপার্জনের সুযোগ দেয়।

৩) ডাক ডাক গো (DuckDuckGo)
আপনার পরিচয় সম্পূর্ণ গোপন রাখতে চাইলে ‘ডাক ডাক গো’ আদর্শ। এটি কোনও তথ্য সংরক্ষণ করে না এবং তৃতীয় পক্ষের সঙ্গে ভাগ করে না। যদিও বিজ্ঞাপন দেখা যায়, কিন্তু সেগুলি নির্দিষ্ট প্রোফাইলের ভিত্তিতে নয়—শুধু আপনার বর্তমান সার্চ অনুযায়ী। একটি মাত্র ‘ফায়ার’ বোতামে চাপ দিলেই আপনার ব্রাউজ়িং হিস্ট্রি, ট্যাব সব মুছে ফেলা যায়। সাধারণ ইউজ়ার ইন্টারফেস এবং স্বচ্ছতাই এর বড় সম্পদ।

‘আমার জীবনের চালিকাশক্তি তুমি’ – জন্মদিনে রুক্মিণীকে আদর করে দেব দিয়েছে স্পেশাল শুভেচ্ছা

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *