পার্বতীর ভূমিকায় ভারতীয় নন! ‘হ্যারি পটার’ সিরিজে এইচবিওর সিদ্ধান্তে ক্ষুব্ধ ভারতীয় ভক্তরা

পার্বতীর ভূমিকায় ভারতীয় নন! ভারতীয় বংশোদ্ভূত চরিত্র, অথচ ভারতীয় অভিনেত্রী নয়! এই বিতর্ক ঘিরে সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে হ্যারি পটার অনুরাগীদের মধ্যে। নতুন টিভি রূপে ‘হ্যারি পটার’ সিরিজ…

June 11, 2025
1 min read

পার্বতীর ভূমিকায় ভারতীয় নন!

ভারতীয় বংশোদ্ভূত চরিত্র, অথচ ভারতীয় অভিনেত্রী নয়! এই বিতর্ক ঘিরে সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে হ্যারি পটার অনুরাগীদের মধ্যে। নতুন টিভি রূপে ‘হ্যারি পটার’ সিরিজ আনছে এইচবিও, আর তাতে পার্বতী পাতিলের ভূমিকায় অভিনয় করতে চলেছেন ইতালির অভিনেত্রী অ্যালেসিয়া লিওনি। ঠিক এই ঘোষণার পর থেকেই ক্ষোভে ফুঁসছে ভারতীয় দর্শকরা।

জে. কে. রাওলিংয়ের বিশ্বখ্যাত হ্যারি পটার সিরিজের অন্যতম উল্লেখযোগ্য ভারতীয় চরিত্র পার্বতী পাতিল। হগওয়ার্টসের ছাত্রী পার্বতী, মূল কাহিনির নানা গুরুত্বপূর্ণ মুহূর্তে জড়িয়ে ছিলেন। সিনেমার পর্দায় এই চরিত্রে আগে অভিনয় করেছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ অভিনেত্রী শেফালি চৌধুরী, যাঁর যমজ বোন পদ্মা চরিত্রে ছিলেন আফশান আজ়াদ। তখন স্থানীয় স্কুল থেকে অভিনেত্রীদের বেছে নেওয়া হয়েছিল, যথেষ্ট ভারতীয় চেহারার সঙ্গে মিল রেখেই।

কিন্তু নতুন এই টিভি রূপে, পার্বতীর ভূমিকায় বেছে নেওয়া হয়েছে অ্যালেসিয়াকে—একজন ইউরোপিয়ান অভিনেত্রী, যিনি কেবল গায়ের রং বাদামি বলে ‘সাজিয়ে’ দেওয়া হয়েছে ভারতীয় চরিত্রে। বহু অনুরাগী প্রশ্ন তুলেছেন, কেন ভারতীয় বা দক্ষিণ এশীয় কোনও অভিনেত্রীকে এই গুরুত্বপূর্ণ চরিত্রে সুযোগ দেওয়া হয়নি?

একজন নেটাগরিক লিখেছেন, “পার্বতী চরিত্রটা আমাদের প্রতিনিধিত্ব করে। কেবল স্কিন টোন মিললেই তো হলো না! উচ্চারণ, ভাব, চোখের ভাষা—সবটা মিলিয়ে ভারতীয় চরিত্র ফুটিয়ে তোলার জন্য দরকার ছিল ভারতীয় অভিনেত্রী।”

আরও একটি বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছে, যেখানে সেভেরাস স্নেপের মতো শ্বেতাঙ্গ চরিত্রে নেওয়া হয়েছে কৃষ্ণাঙ্গ অভিনেতা পাপা এসিডুকে। মূল সিনেমায় এই ভূমিকায় অ্যালান রিকম্যান ছিলেন অনবদ্য। দর্শকদের একাংশ বলছেন, “ডাইভার্সিটি দেখানোর চেষ্টায় চরিত্রগুলোর মূল পরিচয় হারিয়ে যাচ্ছে।”

সব মিলিয়ে প্রশ্ন উঠছে, হলিউড কি এখনও ভারতীয় অভিনেতাদের প্রতি সুবিচার করছে? নাকি শুধু রঙের প্রলেপেই সারছে বর্ণ বৈচিত্র্যের দায়?

বলাই বাহুল্য, বিশ্বমঞ্চে ভারতীয় অভিনেত্রীরা প্রিয়ঙ্কা চোপড়া, আলিয়া ভট্ট, দীপিকা পাড়ুকোনরা নিজেদের প্রমাণ করেছেন। কান ফিল্ম ফেস্টিভাল থেকে মেট গালা—সবখানেই ভারতীয় সৌন্দর্য ও প্রতিভা নজর কেড়েছে। তাহলে কেন আন্তর্জাতিক সিরিজে ভারতীয় চরিত্রে ভারতীয় মুখের অনুপস্থিতি?

পশ্চিমবঙ্গের পহেলগাঁও: পুরুলিয়ার টুরগা উপত্যকার সবুজ মোহে মুগ্ধ দেশ, আপনি যাবেন কবে?

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *