জীবনরেখায় ভাঙন মানেই কি অকালমৃত্যুর আশঙ্কা?
হাতের তালুর রেখা ঘিরে মানুষের কৌতূহলের শেষ নেই। অনেকেই বিশ্বাস করেন, তালুর প্রতিটি রেখার মধ্যেই লুকিয়ে থাকে ভবিষ্যতের ইঙ্গিত। সেই সব রেখার মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হল জীবনরেখা। অনেকে মনে করেন, এই রেখাই মানুষের আয়ু নির্ধারণ করে। কিন্তু জ্যোতিষশাস্ত্র ও হস্তরেখাবিদ্যা কী বলছে? জীবনরেখা সম্পর্কে প্রচলিত ধারণার কতটা সত্যি, জেনে নেওয়া যাক।
জীবনরেখা কোথায় থাকে?
তালুর বৃদ্ধাঙ্গুলি ও তর্জনীর মাঝখান থেকে যে বাঁকানো রেখাটি শুরু হয়ে শুক্র পর্বতকে ঘিরে নীচের দিকে নেমে যায়, সেটিই জীবনরেখা। প্রায় প্রত্যেক মানুষের হাতেই এই রেখা থাকে, যদিও তার আকার, গভীরতা ও গঠন ব্যক্তি ভেদে আলাদা হতে পারে।
জীবনরেখা কি আয়ুর ইঙ্গিত দেয়?
সবচেয়ে প্রচলিত ধারণা হল, জীবনরেখা যত দীর্ঘ, আয়ুও তত বেশি। তবে হস্তরেখাবিদদের মতে, এই ধারণা পুরোপুরি সঠিক নয়। জীবনরেখা মূলত মানুষের জীবনশক্তি, শারীরিক সক্ষমতা, কর্মশক্তি এবং মানসিক স্থিতির প্রতীক। অর্থাৎ, এটি সরাসরি কত দিন বাঁচবেন তা নয়, বরং কী ধরনের জীবনশক্তি নিয়ে চলবেন, তারই ইঙ্গিত দেয়।
জীবনরেখার গঠন কী জানায়?
- গভীর ও স্পষ্ট জীবনরেখা: শারীরিক শক্তি, সুস্বাস্থ্য, মানসিক স্থিরতা এবং কর্মক্ষমতার প্রতীক।
- হালকা বা অস্পষ্ট জীবনরেখা: শারীরিক দুর্বলতা, ক্লান্তি, অতিরিক্ত মানসিক চাপ বা জীবনের ওঠানামার ইঙ্গিত হিসেবে ধরা হয়।
- জীবনরেখায় ভাঙন: অনেকেই এটিকে অশুভ বা মৃত্যুর সংকেত বলে মনে করেন। তবে হস্তরেখা বিশেষজ্ঞদের মতে, এই ধারণা সঠিক নয়। রেখায় ভাঙন সাধারণত জীবনের বড় কোনও পরিবর্তন, নতুন অধ্যায়, পরিবেশ বদল, গুরুতর অসুস্থতা থেকে সুস্থ হয়ে ওঠা বা জীবনযাত্রার মোড় ঘোরার ইঙ্গিত দিতে পারে। সেই পরিবর্তন ইতিবাচকও হতে পারে, আবার নেতিবাচকও।
জীবনরেখা থেকে শাখা বের হলে কী বোঝায়?
জীবনরেখা থেকে উপরের দিকে ওঠা শাখা সাধারণত উন্নতি, সাফল্য, নতুন সুযোগ বা জীবনে ইতিবাচক অগ্রগতির প্রতীক হিসেবে ধরা হয়। অন্যদিকে, নীচের দিকে নেমে যাওয়া শাখা কখনও কখনও শক্তিক্ষয়, মানসিক অবসাদ বা সাময়িক প্রতিবন্ধকতার ইঙ্গিত দিতে পারে। তবে এই ব্যাখ্যা সব সময় অন্যান্য রেখা ও তালুর সামগ্রিক গঠনের সঙ্গে মিলিয়ে বিচার করা হয়।
হস্তরেখাবিদদের মতে, শুধুমাত্র একটি রেখা দেখে কোনও ব্যক্তির ভবিষ্যৎ বা আয়ু সম্পর্কে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়। জীবনরেখা-সহ তালুর অন্যান্য রেখা, পর্বত এবং চিহ্ন মিলিয়েই সামগ্রিক বিশ্লেষণ করা হয়।
রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?