কোটি কোটি আয় ফরাসি ওপেনের, খেলোয়াড়দের প্রাপ্য কম! বয়কটের হুঁশিয়ারি সিনার-সাবালেঙ্কাদের

কোটি কোটি আয় ফরাসি ওপেনের! চলতি মাসের ২৪ তারিখ থেকে শুরু হতে চলেছে French Open। তার আগেই বড় বিতর্কে জড়াল প্রতিযোগিতার আয়োজকরা। বিশ্বের একাধিক তারকা টেনিস খেলোয়াড় অভিযোগ তুলেছেন, প্রতিযোগিতা…

May 8, 2026
1 min read

কোটি কোটি আয় ফরাসি ওপেনের!

চলতি মাসের ২৪ তারিখ থেকে শুরু হতে চলেছে French Open। তার আগেই বড় বিতর্কে জড়াল প্রতিযোগিতার আয়োজকরা। বিশ্বের একাধিক তারকা টেনিস খেলোয়াড় অভিযোগ তুলেছেন, প্রতিযোগিতা থেকে বিপুল লাভ হলেও খেলোয়াড়দের যথাযথ পুরস্কারমূল্য দেওয়া হচ্ছে না।

এই প্রতিবাদে সরব হয়েছেন বিশ্বের এক নম্বর পুরুষ টেনিস খেলোয়াড় Jannik Sinner এবং মহিলা বিভাগের শীর্ষ তারকা Aryna Sabalenka। তাঁদের সঙ্গে আরও কয়েক জন প্রথম সারির টেনিস খেলোয়াড়ও একই দাবিতে সরব হয়েছেন। প্রয়োজনে ফরাসি ওপেন বয়কট করার হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।

খেলোয়াড়দের অভিযোগ, গত বছর প্রতিযোগিতা থেকে প্রায় ৪৩৮২ কোটি টাকা আয় হয়েছিল। এ বার সেই আয় বেড়ে প্রায় ৪৪৩৮ কোটিতে পৌঁছতে পারে। অথচ পুরস্কারমূল্য হিসেবে খেলোয়াড়দের জন্য বরাদ্দ মাত্র ৬৮৫ কোটি টাকা, যা মোট আয়ের প্রায় ১৫ শতাংশ।

যদিও আয়োজকরা জানিয়েছেন, গত বছরের তুলনায় এ বার পুরস্কারমূল্য ১০ শতাংশ বা প্রায় ৫৯ কোটি টাকা বাড়ানো হয়েছে। কিন্তু খেলোয়াড়দের মতে, এই বৃদ্ধি যথেষ্ট নয়।

গত বছর ফরাসি ওপেনের পুরুষ ও মহিলা সিঙ্গলস চ্যাম্পিয়নরা পেয়েছিলেন প্রায় ৩০ কোটি টাকা করে। রানার্সদের জন্য ছিল প্রায় ১৫ কোটি টাকা। সেমিফাইনালে ওঠা খেলোয়াড়রা পেয়েছিলেন প্রায় ৮ কোটি টাকা করে। প্রথম রাউন্ড থেকে ছিটকে যাওয়া খেলোয়াড়দের দেওয়া হয়েছিল প্রায় ৯৬ লক্ষ টাকা।

ইতিমধ্যেই Australian Open-এ পুরস্কারমূল্য ১৬ শতাংশ এবং US Open-এ ২০ শতাংশ বাড়ানো হয়েছে। সেই তুলনায় ফরাসি ওপেনে বৃদ্ধি অনেকটাই কম বলে দাবি খেলোয়াড়দের।

ইতালিয়ান ওপেন চলাকালীন নিজের অবস্থান স্পষ্ট করেন সাবালেঙ্কা। তাঁর বক্তব্য, “আমাদের ছাড়া প্রতিযোগিতাই হবে না। দর্শকেরা বিনোদন পান আমাদের খেলা দেখেই। তাই খেলোয়াড়দের আরও বেশি প্রাপ্য থাকা উচিত।”

তিনি আরও বলেন, “একটা সময় আসে, যখন কঠোর সিদ্ধান্ত নিতেই হয়। আমার মনে হয়, এখন সেই সময়।”

ফলে ফরাসি ওপেন শুরুর আগেই আয়োজকদের উপর চাপ বাড়ছে। শেষ পর্যন্ত পুরস্কারমূল্য বাড়ানো হয় কি না, এখন সেটাই দেখার।

স্ট্রোকের পর কেমন আছেন রাহুল রায়? পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে গুজবে মুখ খুললেন অভিনেতা

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *