এই ৫টি খাবার কখনই কাঁচা খাওয়া উচিত নয়, সেদ্ধ করেই উপভোগ করুন

এই ৫টি খাবার কখনই কাঁচা খাওয়া উচিত নয়! আমরা অনেকেই ভাবি—যত কম রান্না, তত বেশি পুষ্টিগুণ। বিশেষ করে স্বাস্থ্য সচেতন মানুষজনের মধ্যে কাঁচা খাওয়ার প্রবণতা দেখা যায়। কিন্তু কিছু খাবার…

May 26, 2025
1 min read

এই ৫টি খাবার কখনই কাঁচা খাওয়া উচিত নয়!

আমরা অনেকেই ভাবি—যত কম রান্না, তত বেশি পুষ্টিগুণ। বিশেষ করে স্বাস্থ্য সচেতন মানুষজনের মধ্যে কাঁচা খাওয়ার প্রবণতা দেখা যায়। কিন্তু কিছু খাবার রয়েছে যেগুলো কাঁচা খেলে শরীরের মারাত্মক ক্ষতি হতে পারে। তাই নিচের এই পাঁচটি খাবার কখনই কাঁচা না খেয়ে ভালো করে সেদ্ধ করে খাওয়াই উচিত, বলছেন পুষ্টিবিদরা।

১. ডিম: পুষ্টিগুণের সঙ্গে সঙ্গে সাবধানতাও জরুরি

অনেক বডি বিল্ডার বা অ্যাথলিটরা প্রোটিনের জন্য কাঁচা ডিম খেয়ে থাকেন। কেউ কেউ আবার মনে করেন, কাঁচা ডিমের পুষ্টিগুণ বেশি থাকে। কিন্তু পুষ্টিবিদদের মতে, কাঁচা ডিম খাওয়া বিপজ্জনক হতে পারে। এতে সালমোনেলা নামক ব্যাকটেরিয়া থাকার আশঙ্কা থাকে, যা মারাত্মক ফুড পয়জনিং ঘটাতে পারে। সেদ্ধ বা হালকা রান্না করা ডিমই শরীরের জন্য নিরাপদ।

২. আলু: পেটের যত্নে নয়, বিষক্রিয়ার আশঙ্কা

অনেকে বলেন, কাঁচা আলু অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়া বাড়ায় এবং হজমে সাহায্য করে। তবে কাঁচা আলুতে থাকে সোলানিন ও লেকটিন, যেগুলো বিষক্রিয়া সৃষ্টি করতে পারে। এই রাসায়নিকগুলো মাথা ঘোরা, বমি কিংবা পেটের সমস্যাও ডেকে আনতে পারে। তাই ঝুঁকি না নিয়ে আলু সেদ্ধ করে খান।

৩. মাছ বা সামুদ্রিক খাবার: সুশির পেছনের বিপদ

সুশি, সাশিমি বা কাঁচা সামুদ্রিক খাবার খাওয়ার রীতি অনেক দেশে জনপ্রিয়। ভারতেও এই প্রবণতা বাড়ছে। তবে কাঁচা মাছ বা সি-ফুডে পরজীবী, ব্যাকটেরিয়া, এমনকি ক্ষতিকর পারদের উপস্থিতি থাকতে পারে। যা শরীরে বিষক্রিয়া ঘটাতে পারে এবং দীর্ঘমেয়াদে স্নায়ুতন্ত্রের ক্ষতিও হতে পারে। তাই নিরাপত্তার স্বার্থে এগুলো সেদ্ধ করে খান।

৪. ন্যুডলস বা পাস্তা: কাঁচা মানেই গ্যাস্ট্রিকের ঝুঁকি

কাঁচা পাস্তা বা ন্যুডলস অনেকেই চিবিয়ে খেতে পছন্দ করেন, বিশেষ করে বাচ্চারা। তবে এগুলোতে থাকে অপরিষ্কৃত স্টার্চ, যা হজম করা কঠিন। তাছাড়া এতে থাকা লেকটিন ও ফাইটেটস নামক অ্যান্টি-নিউট্রিয়েন্ট শরীরের পুষ্টি শোষণে বাধা দেয়। তাই এগুলো সব সময় ভালো করে রান্না করে খাওয়াই ভালো।

৫. চাল: পেটের শত্রু হতে পারে

ত্বক ভালো রাখার অজুহাতে কেউ কেউ কাঁচা চাল খান। কিন্তু এতে থাকা ব্যাসিলাস সেরিয়াস নামক এক ধরনের ব্যাকটেরিয়া রান্নার আগ পর্যন্ত সক্রিয় থাকে। কাঁচা চাল খেলে পেটের অসুস্থতা, গ্যাস্ট্রিক সমস্যা বা বমি হতে পারে। তাই চাল সব সময় ভালোভাবে সেদ্ধ করে খাওয়া উচিত।

‘দেশি অস্ত্রেই জয়ের গল্প’ — ‘মন কি বাত’-এ মোদীর ‘অপারেশন সিঁদুর’-এর সাফল্য তুলে ধরা

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *