অপহরণ থেকে পরিবারের গোপন অতীত, রহস্যে মোড়া গল্প! পুজোর ছুটিতে OTT-তে কী কী দেখবেন?

রহস্যে মোড়া গল্প! পুজোর ছুটিতে OTT-তে কী কী দেখবেন? পুজোর কেনাকাটা, আড্ডা আর ঘোরাঘাটির ফাঁকে একটু ঘরোয়া সময়? তা হলে OTT-র নতুন ছবিগুলি রাখতে পারেন দেখার তালিকায়। এই সপ্তাহে মুক্তি…

October 8, 2026
1 min read

রহস্যে মোড়া গল্প! পুজোর ছুটিতে OTT-তে কী কী দেখবেন?

পুজোর কেনাকাটা, আড্ডা আর ঘোরাঘাটির ফাঁকে একটু ঘরোয়া সময়? তা হলে OTT-র নতুন ছবিগুলি রাখতে পারেন দেখার তালিকায়। এই সপ্তাহে মুক্তি পাচ্ছে ইতিহাস-নির্ভর গল্প থেকে মনস্তাত্ত্বিক রহস্য, অপহরণ এবং অপরাধের টানটান কাহিনি। উৎসবের ছুটিতে কোন কোন ছবি ও সিরিজ় নজরে রাখতে পারেন, রইল হদিস।

‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’

চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম নায়ক অনন্ত সিংহকে কেন্দ্র করে তৈরি এই ছবিতে উঠে এসেছে ষাটের দশকের কলকাতা এবং এক বিতর্কিত বিপ্লবীর জীবনের নানা অধ্যায়। সমাজের একাংশ তাঁকে বিপ্লবী হিসেবে দেখেছে, আবার কারও চোখে তিনি ছিলেন ডাকাত। সেই দ্বন্দ্বই ছবির গল্পের অন্যতম আকর্ষণ। জিৎ অভিনীত ছবিটি পরিচালনা করেছেন পথিকৃৎ বসু। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন টোটা রায়চৌধুরী, কৌশিক সেন, রজতাভ দত্ত এবং চন্দন সেন। ৯ অক্টোবর থেকে জ়ি ফাইভে দেখা যাবে ছবিটি।

‘আইজ়’

একাধিক অনুসরণের ঘটনায় তদন্তে নামেন পুলিশ আধিকারিক টিনা সেবাস্টিয়ান। চরিত্রটিতে অভিনয় করেছেন কানি কুসরুতি। তদন্ত করতে গিয়ে টিনা বুঝতে পারেন, শুধুমাত্র প্রচলিত পুলিশি পদ্ধতিতে রহস্যের সমাধান সম্ভব নয়। অপরাধীদের আচরণ এবং মানসিকতার গভীরে পৌঁছতে তাঁকে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের সাহায্য নিতে হয়। তদন্ত যত এগোয়, ততই সামনে আসে আসক্তি ও অপরাধের অন্ধকার দিক। ৯ অক্টোবর থেকে সোনি লিভে দেখা যাবে সিরিজ়টি।

‘অ্যানিম্যাল্‌স’

একটি ছেলের অপহরণ মুহূর্তে বদলে দেয় একটি আপাতদৃষ্টিতে নিখুঁত পরিবারের জীবন। ছেলেকে ফেরাতে বিপুল মুক্তিপণের ব্যবস্থা করতে গিয়ে স্বামী-স্ত্রীর সামনে একের পর এক গোপন সত্য প্রকাশ পেতে থাকে। পরিবারের ভিতরের চাপ, ভয় এবং এত দিন লুকিয়ে রাখা তথ্য পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। সন্তানকে বাঁচাতে গিয়ে তাঁদের নিতে হয় কঠিন কিছু সিদ্ধান্ত। অপহরণ আর পারিবারিক রহস্যের মিশেল পছন্দ হলে এই ছবিটি নজরে রাখতে পারেন। শুক্রবার থেকে নেটফ্লিক্সে দেখা যাবে।

‘রিপোর্টিং লাইভ’

সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই ছবিতে সাংবাদিক সন্ধ্যা এবং চিত্রগ্রাহক বিনোদ একটি বেআইনি চক্রের সন্ধান করতে গিয়ে বিপদের মুখে পড়েন। তদন্ত যত এগোয়, ততই সামনে আসে প্রভাবশালী সিন্ডিকেট, দুর্নীতি এবং বেআইনি ব্যবসার যোগসূত্র। সন্ধ্যার চরিত্রে পরিণীতি চোপড়া এবং বিনোদের ভূমিকায় দেবেন ভোজানী। ৯ অক্টোবর থেকে নেটফ্লিক্সে দেখা যাবে ছবিটি।

‘খলিফা: দ্য রুলার’

কোজ়িকোড়ের সাধারণ বস্ত্র ব্যবসায়ী আমির আলির জীবন আচমকাই বদলে যায়, যখন তাঁর সৎবাবাকে মিথ্যা সোনা পাচারের মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়। দুর্নীতিগ্রস্ত রাজনীতিক এবং ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বীদের ষড়যন্ত্রে পরিবার আর্থিক সঙ্কটে পড়ে। বাবার নাম কলঙ্কমুক্ত করতে আমিরকে নিজের শান্ত জীবন ছেড়ে পা রাখতে হয় অন্য এক দুনিয়ায়। সেখানেই ধীরে ধীরে সামনে আসে পরিবারের গোপন অতীত এবং সোনা পাচারচক্রের সঙ্গে পুরনো যোগ। মুখ্য চরিত্রে পৃথ্বীরাজ সুকুমারন। ৯ অক্টোবর থেকে প্রাইম ভিডিয়োয় দেখা যাবে ছবিটি।

পুজোর ছুটিতে তাই OTT-তে একঘেয়ে বিনোদনের বদলে ইতিহাস, রহস্য, অপরাধ এবং পারিবারিক টানাপড়েন—সবকিছুরই স্বাদ মিলবে।

রাহার জন্মের পর দ্রুত ওজন কমিয়ে কটাক্ষের শিকার আলিয়া, কী ছিল তাঁর রহস্য?।

Follow us on Google News Get real-time updates & exclusive sports coverage
Follow
Explore More on These Topics
OTT

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *