বানসারা ছবি
টেলিভিশন ও চলচ্চিত্রে জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য এবার নতুন চমক নিয়ে আসছেন বড় পর্দায়। সাধারণত ঘরের মেয়ে বা মাতৃমূর্তির চরিত্রে দেখা গেলেও, এবার তিনি সম্পূর্ণ অন্যরকম চরিত্রে, এক খতরনাগ মাফিয়ার ভূমিকায় দর্শকদের সামনে হাজির হচ্ছেন। পরিচালক আতিউল ইসলামের নতুন ছবি ‘বানসারা’-তে অপরাজিতাকে দেখা যাবে শক্তিশালী এবং রহস্যময় গৌরিকা দেবীর চরিত্রে। সিনেমায় তার বিপরীতে থাকছেন বনি সেনগুপ্ত, যিনি একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন। এ ছবি অপরাজিতার কেরিয়ারে এক বড় চ্যালেঞ্জ হিসেবে ধরা হচ্ছে।
‘বানসারা’ মূলত পুরুলিয়ার একটি ছোট্ট গ্রাম, ঘন জঙ্গল দিয়ে ঘেরা এই গ্রামের নাম রাখা হয়েছে বনদেবী বানসারার নামে। এই দেবীকে গ্রামের মানুষজন অত্যন্ত ভক্তি করেন এবং বিশ্বাস করেন যে বানসারা নিজেই ত্রিশূল দিয়ে অপরাধীদের শাস্তি দেন। গ্রামবাসীরা বিশ্বাস করেন, দেবীর ইচ্ছা ও নির্দেশনার মাধ্যম হয়ে তাদের কাছে সমস্ত বার্তা পৌঁছে দেন গ্রামের জমিদার বাড়ির মেয়ে গৌরিকা দেবী। এই রহস্যময় গৌরিকা দেবীর ভূমিকাতেই দেখা যাবে অপরাজিতা আঢ্যকে। তিনি বানসারা গ্রামের বিচারক এবং রক্ষক। তার নির্দেশে এই গ্রামে ঘটে বিভিন্ন ভয়ংকর ও অবৈধ ঘটনা।

ছবির গল্পে রয়েছে পুলিশ অফিসার অজিতেশ, যাকে দেখা যাবে বনির চরিত্রে। অজিতেশ বানসারায় আসেন অবৈধ কার্যকলাপের সমাপ্তি ঘটানোর জন্য এবং ক্রমাগত একের পর এক খুনের রহস্য উন্মোচনে। গৌরিকা দেবীর হাতেই প্রতিনিয়ত খুন হতে থাকে গ্রামের বিভিন্ন ব্যক্তি। তবে রহস্যটা এখানেই। দর্শকদের মনে প্রশ্ন তৈরি হবে—এই খুনের পেছনে সত্যিই কি গৌরিকা দেবী দায়ী নাকি এর পেছনে আরও কোনও বড় রহস্য লুকিয়ে আছে? ছবির অন্য গুরুত্বপূর্ণ চরিত্রগুলোর মধ্যে রয়েছেন মুন সরকার, যিনি গ্রামের এক স্কুল শিক্ষিকার ভূমিকায় রয়েছেন এবং কাপালিক চরিত্রে রয়েছেন বিশ্বরূপ বিশ্বাস। লিজা ভৌমিক ও ভাস্কর দত্ত সহ একাধিক শক্তিশালী অভিনেতারা এই ছবিতে অভিনয় করেছেন।
এই ছবির গল্পে মিথোলজির ব্যবহার দেখা যাবে, যার ভাঁজে ভাঁজে রয়েছে সাসপেন্স এবং রহস্য। সিনেমার শেষে দর্শকদের সামনে আসবে চমকপ্রদ সত্য, যা থেকে বোঝা যাবে, দেবীর হাতে একের পর এক খুনের কারণ এবং এর পেছনের রহস্য।
বয়স বাড়ছে, নিয়োগ চেয়ে বিক্ষোভ টেট পাশ প্রার্থীদের
FAQs
1. অপরাজিতা আঢ্য কী চরিত্রে অভিনয় করছেন ‘বানসারা’ ছবিতে?
‘বানসারা’ ছবিতে অপরাজিতা আঢ্য অভিনয় করছেন গৌরিকা দেবীর চরিত্রে, যিনি গ্রাম বানসারার একটি শক্তিশালী এবং রহস্যময় নেতা। তিনি গ্রামের অপরাধ ও বিচার পরিচালনা করেন এবং দেবীর ইচ্ছার মাধ্যমে শাস্তি দেন বলে গ্রামবাসীরা বিশ্বাস করেন।
2. বনির চরিত্রটি কীভাবে গৌরিকা দেবীর সঙ্গে সংযুক্ত?
ছবিতে বনি সেনগুপ্ত একজন পুলিশ অফিসার অজিতেশের ভূমিকায় রয়েছেন, যিনি গ্রামে ঘটে চলা অবৈধ কর্মকাণ্ড এবং গৌরিকা দেবীর শাসনের তদন্তে বানসারায় আসেন।

